যুগ যুগ ধরে বলিউড তারকারা অনুরাগীদের ভালবাসা পেয়ে এসেছেন। তবে কিছু ভক্ত এমন কিছু কাণ্ড ঘটান, যা তারকাদের ধারণার বাইরে। এমনই একটি ঘটনা ঘটল বরুণ ধাওয়ানের সঙ্গে।
সূত্র জানায়, সম্প্রতি অভিনেতার বাড়ির সামনে প্রায় ঘাঁটি গেড়ে বসেছিল এক কিশোরী। সুরাত থেকে ট্রেনে চেপে সে মুম্বাই আসে সে। সোজা চলে যায় অভিনেতার অ্যাপার্টমেন্টে। নিরাপত্তারক্ষীরা তাকে চলে যেতে বলে। কিশোরীর দাবি ছিল তার একটা বার্তা অভিনেতার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু যখন সে জানতে পারে নিরাপত্তারক্ষীরা তা করেনি সে ঝামেলা জুড়ে দেয়। পুলিশ এসে জানতে পারে কিশোরীর বাড়ির লোক সুরাতে তার নামে নিখোঁজ ডায়েরি করেছে। কিশোরীকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে সে জানিয়ে দেয় বরুণের সঙ্গে দেখা না করে সে নড়বে না। এরপর পাক্কা দু-দিন অভিনেতার বাড়ির সামনে বসেছিল ওই কিশোরী।
ইতোমধ্যে খবরটি পৌঁছে যায় বরুণের কাছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, অভিনেতা ওই কিশোরীর সঙ্গে দেখা করে তাকে বোঝান, ওর এই বাড়ি থেকে পালিয়ে আসার জন্য কী ঘটেছে। এরপর মেয়েটি বাড়িতে যেতে রাজি হয়।
ইত্তেফাক/রেজা