রাজশাহীর বাঘায় এক স্কুলছাত্রী অপহরণের ৩৭ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীর বাবা কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বিনোদপুর এলাকা থেকে অপহরণকারির বাবাকে গ্রেপ্তারের মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল ইসলামর বিনোদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ওই ছাত্রী নিজ বাড়ি থেকে ১১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে আসছিল। এ সময় ছাত্রী বিনোদপুর বাজার এলাকার পৌঁছলে রকি আহম্মেদসহ তার ভাই রয়েল আহম্মেদ, বাবা কামরুল ইসলামের সহযোগিতায় ওই ছাত্রীর পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১১ মার্চ অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অপহরণকারীর বাবাকে গ্রেপ্তার করার মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আর অপহরণকারীর বাবাকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাকে/কেকে