সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পলক

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের পাশাপশি সু-শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
 
তিনি বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার দরিদ্র মাদের জন্য মাতৃত্বকালিন ভাতাভোগীদের ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
পলক বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি সন্তানকে শেখ হাসিনা চান সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে। আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি চাই। গর্ভে সন্তান বেড়ে ওঠা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ ও সন্তানের সঠিক লালন পালনের জন্য সরকার সার্বক্ষণিক সেই সব মাদের পাশে আছে। তাদের জন্য মাতৃত্বকালিন ভাতার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
 
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি