রাজধানীর ক্যান্টনমেন্ট থানা বিএনপির সভাপতি প্রিন্সিপাল লিয়াকত আলীকে পল্লবী থানা পুলিশ গ্রেফতার করেছে। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট থানা বিএনপির সভাপতি প্রিন্সিপাল লিয়াকত আলীর বিরুদ্ধে পল্লবী এলাকায় পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা রয়েছে। এই মামলায় বুধবার সকালে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এমআই