প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের দিন মিশিগানে রাজনৈতিক সমাবেশে নেতৃত্ব দেবেন। তার প্রচারণা টিম একথা জানায়। খবর এএফপি’র।
২০১৬ সালে নির্বাচনে জেতার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্প সাংবাদিকদের নৈশভোজ বর্জন করতে যাচ্ছেন। মিডিয়া তার বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে এই অভিযোগে ট্রাম্প গত বছরের মতো এবারও নৈশভোজে অংশ নিচ্ছেন না। ট্রাম্পের প্রধান প্রচার কর্মকর্তা মিশিল গ্লাসনার বলেন, ভুয়া সাংবাদিকরা যখন নৈশভোজে আনন্দ উৎসব করবে তখন ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন এক ওয়াশিংটনে দেশপ্রেমিক আমেরিকানদের সঙ্গে নিয়ে জাতীয় অর্থনীতির পুনরুদ্ধার উদযাপন করবেন।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটনে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হচ্ছে। একইদিন ওয়াশিংটনের মিশিগানে ট্রাম্প ওই সমাবেশে অংশ নেবেন। এএফপি।
ইত্তেফাক/সেতু