সমাজপতি

কামাল হোসাইন

 

আপনি হলেন সমাজপতি

তাই ক্ষমতা দেখান অতি

একতরফা দুষ্টকথায়

গুরুদণ্ড দিলেন;

মুখোশধারী লোক আপনি

কাজকর্মে ভিলেন।

 

হাল-সমাজের ব্যাপারগুলো

আপনাকে রোজ দেখিয়ে মুলো

মদ-গাঁজাতে দম দেয়ারা

আপনাতে খুব মুগ্ধ;

আপনি বলেন, শাবাশ-শাবাশ

খাও বাছারা দুগ্ধ!

 

স্বার্থোদ্ধার করতে-করতে

ধামাটা ওদের ধরতে-ধরতে

একদিন ঠিক তলিয়ে যাবেন

ঘুপচিগলির মাঝে;

সেই সেইদিন বুঝতে পাবেন

কে লাগে কার কাজে।