বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন

মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বুধবার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে দফায় দফায় মিছিল-সমাবেশ এবং বারান্দায় বসে প্ল্যাকার্ড প্রদর্শন করছে। বেশিরভাগ শিক্ষার্থীদের প্লাকার্ড লেখা আর নয় দেরি চাই ভিসি প্রজ্ঞাপন জারি।
 
এর আগেও কয়েক দফা আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ভিসি নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছিল।
 
উল্লেখ্য, শিক্ষার্থী বায়জিদ, আশরাফুল আলম, ইরফান ফকির, আলিফ হোসেন খান জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও ভিসি নিয়োগ কিংবা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না করার ক্ষোভে আমরা আন্দোলন করছি।
 
উপাধ্যক্ষ রফিকুল বারী মামুন জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিংবা ভিসি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ সরকারের। এখানে আমাদের কোনো হাত নেই। যতটুকু জেনেছি বিষয়টি ঊর্ধ্বতন মহলে প্রক্রিয়াধীন আছে।