ডিসেম্বরে সংসদ নির্বাচন: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কাজীপুর সিরাজগঞ্জসহ সারা দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানান তিনি।
 
তিনি রবিবার সকালে কাজীপুরে জমির ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকার চেক বিতরণ শেষে এসব কথা বলে।
 
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, কাজীপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বক্তব্য দেন।
 
ইত্তেফাক/আরকেজি