বগুড়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

বগুড়ার প্রথম বাইপাসের পালশা নামক স্থানে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের ধার্কায় রিফাত নামের (২৪) এক লেদ শ্রমিক মারা গেছেন। তিনি বগুড়া সদরের বানদিঘী গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাক ও তার চালক জাহাঙ্গীর হোসেনকে (৫৫) আটক করেছে।

বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র জানান, রিফাইত বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে চারমাথার দিকে যাচ্ছিলেন। তিনমাথা রেলগেটের অদুরে পালশা এলাকায় বিপরীতমুখী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের চাপা পড়েন। 

আরও পড়ুন: তিন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

এতে হেলমেটসহ মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে তিনমাথা রেলগেটে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে।

ইত্তেফাক/কেকে