জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। স্থগিত এ পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইত্তেফাক/আরকেজি