বিসিএস (ফিশারিজ) এন্ট্রিমিড লেভেল অ্যাসোসিয়েশনের কমিটি

এস এম আবুল বাসার সভাপতি এবং মো. জুয়েল শেখকে মহাসচিব করে বিসিএস (ফিশারিজ) এন্ট্রিমিড লেভেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকালে রাজধানীর কেআইবির মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি বরুন কুমার মন্ডল, সহসভাপতি-১ মো. জাকির হোসেন, সহসভাপতি-২ মো. মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব-১ মো. উজ্জল হোসেন, যুগ্ম মহাসচিব-২ সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সমীর কুমার সরকার, দফতর সম্পাদক মো. সাফায়েত আলম,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম সরোয়ার, সমাজ কল্যান সম্পাদক তাছলিমা আক্তার, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. মঈনুল ইসলাম, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. বরকতুল আলম, কারিগরি ও গবেষণা সম্পাদক ওয়ালিউল্লাহ মোল্লা, আন্তঃক্যাডার সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক তন্ময় কুমার দাশ।
 
এছাড়া সদস্যরা হলেন, ড. রাজু আহমদে, মো. আজিবুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. আবদুল্লা আল হাসান, মুহাম্মদ বদরুল আলম শাহীন, তপন মজুমদার, কাজী কাশফিয়া জেরিন, অপু সাহা, মো. মাহমুদুল হাসান, আক্তামুন লিন্নাছ, মো. অনিক রহমান, দেবাশীষ  ঘোষ, তুষার মজুমদার, মারুফ হোসেন মিনার, মো. আব্দুল মতিন, মো. মারজান সরকার, মোহাম্মদ জিয়া উদ্দিন, সীমা রানী বিশ্বাস, মো. সাইদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জোয়াদ্দার মো. আনোয়ারুল হক।