পিআর ম্যানেজমেন্ট বিশেষ সম্মাননা পেলেন আতিকুর রহমান

‘পিআর ম্যানেজমেন্ট ও হায়ার এডুকেশন’ এর উপর বিশেষ সম্মাননা পেয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রধান জনসংযোগ কর্মকর্তা ও জনপ্রিয় কলামিষ্ট মোঃ আতিকুর রহমান। ‘এডুকেশন ওয়াচ’ এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয় তাকে।
 
জনসংযোগ পেশায় দক্ষতা তথা শিক্ষা বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকায় নানাবিদ প্রবন্ধ প্রকাশিত হওয়ায় তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ‘এডুকেশন ওয়াচ’ ও এডুকেশন২৪.নেট এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৮ আয়োজিত ‘উন্নয়নশীল দেশে উত্তরণ: শিক্ষাক্ষেত্রে উন্নয়ণ, চ্যালেঞ্জ এবং পরিকল্পনা বিষয়ক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানের প্রধান আলোচক সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। 
 
এডুকেশন ওয়াচের চেয়ারম্যান কে. এম. খায়রুল বাশার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান; প্রধান আলোচক সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন; বিশেষ অতিথি সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান এনআরবি গ্লোবাল ব্যাংক লিঃ জনাব নিজাম চৌধুরী এবং ভাইস-প্রেসিডেন্ট, ইভেন্স গ্রুপ মিসেস শবনম শেহেনাজ চৌধুরী দীপা।
 
ইত্তেফাক/রেজা