জাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের কালো পতাকা প্রদর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার বিচারসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা প্রদর্শন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ। 
 
মঙ্গলবার সকাল ১১টায় পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। কালো পতাকা প্রদর্শন শেষে পুরনো প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির মুখপাত্র দর্শন বিভাগের শিক্ষক ফরিদ আহমেদ।
 
জাবিতে চার দিনব্যাপী র‌্যাগ উৎসব শুরু : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী ‘ র‌্যাগ’ উৎসব আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিন বুধবার সকাল ১০টায় উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মঙ্গলবার র‌্যাগ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ নাহিদ হোসেন এ তথ্য জানান।
 
ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচই তাদের শিক্ষাজীবন শেষে এ উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ৪০তম ব্যাচও চার দিনব্যাপী র‌্যাগ উৎসবের আয়োজন করছে।
 
ইত্তেফাক/ইউবি