ভারতে মক্কা মসজিদ মামলা ফের চালুর দাবি

ভারতের হায়দ্রাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা ফের চালুর দাবি তুলেছে মানবাধিকার সংগঠন সিভিল লিবার্টিজ মনিটরিং কমিটি (সিএলএমসি)। সুপ্রিম কোর্ট ও তেলঙ্গানা সরকারের কাছে চিঠি লিখে এই দাবি জানিয়েছে তারা।
 
এর আগে, বিস্ফোরণ মামলার ৫ আসামীকে বেকসুর খালাস দেয় বিশেষ এনআইএ আদালত। সিএলএমসি’র সাধারণ সম্পাদক লতিফ মুহম্মদ খান বলেন, ‘এই রায়ে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধাক্কা খেয়েছে। রাজনৈতিক প্রভাব কাজ করেছে বলে সন্দেহ হচ্ছে।’
 
নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে কেন্দ্রীয় মন্ত্রীসভার কাছে দাবি জানিয়েছেন তিনি। মামলা ফের শুরু করতে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছে সিএলএমসি।
 
ইত্তেফাক/সেতু