খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন নেতাকর্মীরা।
 
আজ বুধবার বেলা ১১টা থেকে মানববন্ধন শুরু করার কথা থাকলেও নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে পড়েন।
 
মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই কার্যালের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। 
 
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে এটি পরিবর্তন করে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে