জবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে মো. সিয়াম আহমেদ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম আহমেদ (আইডি # ই ১৬০৪০৪০৭৫)-কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এর অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রসাশন। 
 
জানা গেছে, গত ১২ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান-১ ভবনের রেভেনাস ক্যান্টিনের সম্মুখে লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকে বেধড়ক মারধর করে সিয়াম। 
 
বিজ্ঞপ্তিতে, মারপিট করার অভিযোগে সিয়ামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি