টানা ছয় বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে আওয়ামী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষকদের সংগঠন হলুদ দল। নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে বিএনপিপন্থি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্বাচনে সভাপতি পদে হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল নির্বাচিত হয়েছেন।
বুধবার ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমএ গফুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমএ গফুর বলেন, প্রথম বারের মতো তিনটি প্যানেলে নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্যানেলে এগারজন করে মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ১৮ ও ২৩ এপ্রিল শিক্ষক সমিতি কার্যালয়ে অগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি