স্ত্রীর সঙ্গে আপোষের শর্তে মডেল আসিফের জামিন

 
স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সফিউল আজম আপোষের শর্তে আগামী ৬ মে পর্যন্ত তাকে জামিন দেন। এই সময়ের মধ্যে আসিফের স্ত্রী শামীমা আক্তার অর্নির সঙ্গে আপোষ করতে বলা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আকবর।
 
গত ২২ এপ্রিল আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে আসিফের বিয়ে হয়। বিয়ের সময় বাদীর পরিবার ৭/৮ লাখ টাকার আসবাবপত্র দেয়। পরে বাদী আসামিকে গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেন। আসামি গাড়ি না কিনে ওই টাকা দিয়ে কি করেছে তা জানতে চাইলে ২ এপ্রিল আসামি আরো ২০ লাখ টাকা যৌতুক দাবি ও মারধর করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ