ফটো ক্যাপশন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর রাজশাহী অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের ও মো. জহুরুল হক উপস্থিত ছিলেন

০০০

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি দিনব্যাপী ‘বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এ সময় উপস্থিত ছিলেন

০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৫-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট চাঁদপুর জেলার শাহরাস্তির খেড়িহর বাজারে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের এসভিপি এম.এ. মোত্তালেব। খেড়িহর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান

০০

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শুরু হয়। ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ কোর্সের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন