বিএসটিআই হাতে দুই শতাধিক নমুনা

শনিবার খোলা

থাকবে ল্যাবরেটরি

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ল্যাবরেটরিতে দুই শতাধিক নমুনা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বেশি ব্যবহূত হয় এমন পণ্যের নমুনা এগুলো। আরো নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। ল্যাবরেটরিতে এসব পণ্যের পরীক্ষণ ফলাফল পরবর্তীতে জানানো হবে।

নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। পাশাপাশি পণ্যের মাননিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো কঠোর হতে নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বুধবার বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পরিচালক (সিএম) প্রকৌশলী এস এম ইসহাক আলীসহ সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।