বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-এর নবম আসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট মূল্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, এই আন্তর্জাতিক মেলায় দোহা ও মাস্কাট ছাড়া সকল রুটে বিজনেস এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে টিকেট মূল্যে ২০ শতাংশ এবং ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দেবে রিজেন্ট এয়ারওয়েজ। এছাড়া রমজান মাসে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর এবং কক্সবাজার রুটে ২০ শতাংশ ছাড়ের টিকেট পাওয়া যাবে মেলায়। এছাড়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন লাকি ড্রর মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে রিজেন্টের প্যাভিলিয়নে। - প্রেস বিজ্ঞপ্তি