উইলিয়াম ও কেট মিডলটনের সন্তানের নাম লুইস আর্থার চার্লস

ব্রিটিশ সিংহাসনের আরেক উত্তরাধিকারীর জন্ম হয়েছে সোমবার ব্রিটেনের লিন্ডো উইং হাসপাতালে। রাজকুমার উইলিয়াম ও কেট মিডলটনের দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান। তৃতীয় সন্তানের নাম রাখা হয়েছে লুইস আর্থার চার্লস।
 
শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
IMG0
 
বিবৃতিতে বলা হয়, ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে তারা তাদের সন্তানের নাম রেখেছে লুইস আর্থার চার্লস। শিশুটি রয়াল হাইনেস প্রিন্স লুইস অব কেমব্রিজ নামে পরিচিত হবেন।’
 
রাজ সিংহাসনের তিনি পঞ্চম উত্তরাধিকারী। 
 
ইত্তেফাক/ রেজা