কোরীয় বৈরিতা নিরসনে ভূমিকা পালনে যুক্তরাষ্ট্র অযোগ্য: ইরান

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বৈরিতা নিরসনের পদক্ষেপকে ইরান শনিবার স্বাগত জানিয়েছে। তবে এ ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার পরও যুক্তরাষ্ট্র তাদের ভূমিকা পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছে বলে তেহরান সতর্ক করেছে। খবর এএফপি’র।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে-ইনের মধ্যে এ বৈঠক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ছিল। মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম হাশেমি জানান, বাইরের কোন দেশের হস্তক্ষেপ ছাড়াই প্রধান দুই দেশের পরিকল্পনা অনুযায়ী কোরীয় উপদ্বীপের বৈরিতা নিরসনে এ নতুন অধ্যায়ের সূচনা করা হয়।
 
উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ নেতা শুক্রবার তাদের সীমান্ত বরাবর ঐতিহাসিক সম্মেলন করে তাদের বিভক্ত উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করে একটি শান্তি চুক্তি করার অঙ্গীকার ব্যক্ত করেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু