ভারতে বন্দুকধারীদের হামলায় ২ রাজনৈতিক কর্মী নিহত

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বন্দুকধারীদের হামলায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) দুই রাজনৈতিক কর্মী নিহত হয়েছে। রবিবার পুলিশ একথা জানিয়েছে। মহারাষ্ট্রের রাজধানী নগরী মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার পূর্বে আহমেদনগর জেলায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
 
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় এনসিপি’র যুব শাখার দুই নেতা ইয়োগেশ রালেভাত ও রাকেশ রালেভাতকে দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করেছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়।’ পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু