নোট বাতিল নিয়ে বানানো কন্নড় ছবিতে মোদীর ডুপ্লিকেট

এক রাতে মাথায় হাত পড়েছিল গোটা ভারতের মানুষের। সেই বহুল আলোচিত নোটবাতিল নিয়ে এবার তৈরি হচ্ছে ছবি। আর এই ছবিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করছেন ডুপ্লিকেট মোদী।
 
বছর খানেক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একেটি ছবি। ছবিতে দেখা যায়, সাদামাটা পোষাকে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী। কিন্তু তিন আসল মোদী নন। অবিকল প্রধানমন্ত্রীর মতো দেখতে এক ব্যক্তি। নাম এমপি রামচন্দ্রন। নিবাস কেরলের কন্নুরে। 
 
রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে গিয়েছিলেন এমপি রামচন্দ্রন। মোদীর সঙ্গে চেহারায় সাদৃশ্য থাকায় তিনি এবার আরও বড় খ্যাতির আসনে বসতে চলেছেন। 
 
IMG0
 
নোট বাতিল নিয়ে তৈরি এক কন্নড় ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রামচন্দ্রন। ছবির নাম ‘স্টেটমেন্ট ৮/১১’। 
 
উল্লেখ্য, ২০১৬ সালে ৮ নভেম্বর মোদীর একটি ঘোষণায় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। এই ঘটনা নিয়েই তৈরি এই ছবি। ছবির পরিচালনা করছেন কন্নড় পরিচালক আপ্পি প্রসাদ। 
 
রামাচন্দ্রন জানিয়েছেন, ‘ছবিতে ৩ থেকে ৪-টে দৃশ্যে আমি অভিনয় করেছি। নোট বাতিলের ঘোষণার দৃশ্যটিই এর মধ্যে সবথেকে বড়।’
 
ইত্তেফাক/রেজা