দুইজনের জন্মই ছিল একই দিনে, প্রায় একই সময়ে। তাই রাজকুমারের নামানুসারেই নাম হল তারও নাম।
সোমবার ইংল্যান্ডের রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়।
শুক্রবার রাজ পরিবারের তরফ থেকে জানানো হয় ছোট রাজকুমারের নাম লুই আর্থার চার্লস।
সারা দেশ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাজ পরিবারের নতুন সদস্যের জন্য, প্রায় তখন ইল্যান্ডের একটি চিড়িয়াখানায় জন্ম হয় দুই কুঁজ-যুক্ত ব্যাকট্রিয়ান প্রজাতির একটি উটের।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সদ্যোজাত রাজকুমারের নাম ঘোষণা করার পরেই ওই উট শাবকের নাম দেওয়া হয় ‘লুই’। কর্তৃপক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা গিয়েছে, টলোমলো পায়ে লুই তার মা, টিবেট-এর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে।
ইত্তেফাক/রেজা