মাগুরা প্রতিনিধি
মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব শেষ হলো বুধবার। বিশিষ্ট লালন গবেষক প্রয়াত ফকির মনোরঞ্জন সাইজির ৯১তম আবির্ভাব দিবস উপলক্ষে এ বাউল উত্সবের আয়োজন করা হয়। শহরের দোয়ারপাড় কোকিল কুঞ্জ প্রাঙ্গণে ভোজের মাধ্যমে এ উত্সব শেষ হয়। মঙ্গলবার রাতে অনুষ্ঠান শুরু হয়েছিল।
লালন দর্শনের উপর বক্তব্য রাখেন প্রফুল্ল্য সিংহ আর্য়ুবেদিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ তপন কুমার বসু, সবিতা বসু, অধ্যক্ষ শাহী আলম প্রমুখ।