তৌসিফ এবার ট্রাফিক পুলিশ

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। ‘সিগন্যাল’ নামের একটি নাটকে ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছে তিনি। নাটকটিতে তার চরিত্রের নাম সোহেল।
 
বিদ্যুৎ রায় রচিত এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
 
নাটকটি নিয়ে তৌসিফ বলেন, ‘এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করলাম। আমার অভিনীত বাস্তব চরিত্রগুলোর মধ্যে এটি অন্যতম। খুব চ্যালেঞ্জিং ছিল কাজটি। মনে হচ্ছিল আমি সত্যিই ট্রাফিক পুলিশ। অভিনয়ের সময় বুঝেছি ট্রাফিক পুলিশদের কাজটা কতটা কঠিন। ধন্যবাদ বাংলাদেশ ট্রাফিক পুলিশ ও এ নাটকের সব কলাকুশলীকে। দর্শকদেরকে নাটকটি দেখার অনুরোধ রইলো।’
 
নাটকটিকে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, ফরহাদ বাবু, শুভ, কবিতাসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৪ মে বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
 
ইত্তেফাক/রেজা