যৌন হামলার মামলায় আদালতের মুখোমুখি হতে চলেছেন পোপ ফ্রান্সিসের সহযোগী ও ভ্যাটিকানের কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেল(৭৬)। অস্ট্রেলিয়ার এক আদালত মামলার শুনানি শেষে এই রায় দিয়েছে। কার্ডিনাল পেল’র বিরুদ্ধে একাধিক ব্যক্তি যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। তবে পেল বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আজ মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন পেল। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মগুরু জর্জ পেল। ভ্যাটিকানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ম্যাজিস্ট্রেটস’ আদালতের বিচারক বেলিন্ডা ওয়েলিংটন মঙ্গলবার রায় দিয়েছেন যে, পেল’র বিরুদ্ধে আনিত প্রায় অর্ধেক অভিযোগের ওপর ভিত্তি করে বিচারকার্য শুরু করার মতন যথেষ্ট প্রমাণ রয়েছে। আগামী কয়েক মাস পর দেশটির ‘কান্ট্রি কোর্ট অফ ভিক্টোরিয়া’য় একজন বিচারক ১২ সদস্যের জুরির সামনে কার্ডিনাল পেল এর বিচারকার্য শুরু হবে। পেলকে বেশ জোরদার পুলিশি নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। তিনি নিজদেশে এই মামলা লড়ার জন্য গত বছর ভ্যাটিকান থেকে ছুটি নিয়েছেন।
ইত্তেফাক/জেআর