হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু

 
রাজধানীর বাড্ডা থানা অংশের হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে হাতিরঝিল ৪ নম্বর ব্রিজের উত্তরপাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হেদায়েতউল্লা (২৬) ও হাবিবুল্লা (২৩)।
 
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি বলেন, নিহত দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিলো না বলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুইজনই মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
জানা যায়, নিহত হেদায়েত উল্লাহ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তার বাড়ি কুমিল্লার লাঙ্গটকোট উপজেলার তুলাগাঁও গ্রামে। বাবার নাম আব্দুর রব খান। হেদায়েত উল্লাহ রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
 
অপরদিকে, নিহত হাবিব উল্লাহর বাবার নাম ফজলুল করীম ভূঁইয়া। বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তিনি গতকাল একটি চাকরির সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ