g এএফপি
ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুধবার এক ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ডিসেম্বরে একটি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারের চেষ্টাকালে ইসরাইলি পুলিশ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
সন্দেহভাজন বন্দুকধারী সালাহ বারগুতিকে গ্রেপ্তার করতে ১২ ডিসেম্বর ইসরাইলি সৈন্যরা অভিযান চালায়। এ সময় গুলিতে তিনি নিহত হন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার সীমান্ত পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রামাল্লাহায় পশ্চিম তীরের উত্তরে অবস্থিত কোবার গ্রামের ওই বাড়িটি ধ্বংস করে। ওই বাড়িটিতে সালাহ বারগুতি বাস করতেন।
সীমান্ত পুলিশ ৭ মার্চ বারাগুতির ভাই আসসামের বাড়িও ধ্বংস করেছে। তার বাড়িটিও একই গ্রামে অবস্থিত। ১৩ ডিসেম্বর পৃথক বন্দুক হামলায় দুইজন সৈন্যের নিহতের ঘটনায় আসসাম বারগুতির বিচার চলছে। তার বিরুদ্ধে ওফরা হামলায় ভাইকে সহায়তার অভিযোগও আনা হয়েছে।