‘নিজের স্বাস্থ্য সনদ নিজেই লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প’

 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন বলছেন, ‘২০১৫ সালে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ‘অবাক করার মতো চমৎকার’ বলে যে চিকিৎসা সনদ দেয়া হয়েছিল, সেটি তিনি নিজে লেখেননি। ট্রাম্প নিজেই সেটির নির্দেশনা দিয়েছিলেন।’
 
২০১৫ সালের ওই চিঠিতে লেখা ছিল, এতদিন যতজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভালো। ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তের চাপ এবং গবেষণাগারের প্রতিবেদন অবাক করার মতো চমৎকার। পুরো বছর জুড়ে তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যান্সারের কোন লক্ষণ নেই।
 
কিন্তু কেন এতদিন পরে ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই চিকিৎসক এখন এই দাবি করছেন, তা পরিষ্কার নয়। যদিও তার এই বক্তব্যের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
IMG0
 
উল্লেখ্য, গত জানুয়ারিতে মানসিক সুস্থতা নিয়ে বিতর্কের জের ধরে তিন ঘণ্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার বলে উল্লেখ করেন।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ