বুশের দিকে জুতো ছোঁড়া সেই ইরাকি সাংবাদিক নির্বাচনে দাঁড়াচ্ছেন

 
দশ বছর আগে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন যে সাংবাদিক তিনি এখন পার্লামেন্টের সদস্য হবার জন্য ভোটে দাঁড়াচ্ছেন। মুনতাদের আল-জায়দি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে শিয়া নেতা মোক্তাদা আল-সদরের জোটের সমর্থক একজন প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
 
২০০৮ সালে মার্কিন সেনা অভিযানে সাদ্দাম হোসেনের পতনের পাঁচ বছর পর বাগদাদ সফরে এসে তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন করছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। এতে আল-বাগদাদিয়া টিভির সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন জায়দী। তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে জর্জ বুশকে ‘কুকুর’ বলে সম্বোধন করে তাকে লক্ষ্য করে তার দু’পাটি জুতো ছুঁড়ে মারেন।
 
 
তিনি বলছিলেন, দুটি জুতোর একটি হচ্ছে ইরাকি জনগণের বিদায়ী চুম্বন, আর অপরটি মার্কিন অভিযানে নিহতদের স্ত্রী-সন্তানদের পক্ষ থেকে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ