ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। বুধবার বেসরকারীভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন রিটানিং অফিসার আলিমুজ্জামান।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এরা ছিলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও বিশ্বনাথ ভাদুরী। মনোনয়ন পত্র বাছাইয়ের পর স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল, বিশ্বনাথ ভাদুরী মনোনয়পত্র বাতিল হয়ে যায। আপীলেও তাদের মনোনয়ন বৈধ হয়নি।
শেষ পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মাত্র ২ জন প্রার্থী টিকে থাকেন। জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়ন পত্র প্রত্যাহার করায় মেয়র পদে ইকরামুল হক টিটুকে বুধবার নির্বাচিত ঘোষণা করেছেন রিটানিং অফিসার আলিমুজ্জামান।
ইত্তেফাক/জেডএইচডি