সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উদ্যানের লালন চত্বরের একটি জারুল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, উদ্যানের ভেতরে লালন চত্বর সংলগ্ন একটি জারুল গাছের মগডাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর। গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা তারা জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি