‘পেশাদার আর ব্যক্তিগত সম্পর্ক গুলিয়ে ফেলবেন না’

 
এ বছরেই বিয়ে করছেন দীপিকা পাডুকোন। ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রায় নিয়মিতই তাদের বিয়ে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। তবে বিয়ে নিয়ে খুব একটা তোড়জোড় দেখা যাচ্ছে না। নিজের নিয়মিত কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি। মডেলিং, ফটোশুট, বলিউড এসব নিয়ে ব্যস্ততা তার।
 
সম্প্রতি একটি ফটোশুটে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সাথে অংশ নেন তিনি। সেই ছবি প্রকাশের পর থেকে আবারো গুঞ্জন শুরু হয়েছে তাদের নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের এসব ছবি দেখে মন্তব্য করছেন সমালোচকরা।
 
দীপিকাও এই প্রসঙ্গে বলেন, ‘রণবীরের সাথে আমার কী সম্পর্ক ছিল তা সবার জানা। এমনকি আমার বর্তমান সম্পর্কের বিষয়টিও সবার জানা। সেই জায়গা থেকে বলতে পারি, এ নিয়ে লুকোচুরি আমার কখনো ছিল না। কিন্তু সম্প্রতি রণবীরের সাথে ছবি নিয়ে সমালোচকদের যে মন্তব্য তা দুঃখজনক। তাদের বলতে চাই পেশাদার আর ব্যক্তিগত সম্পর্ক গুলিয়ে ফেলবেন না। এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে পুরনো সম্পর্কের রেশ ধরে বসে থাকলে তো চলবে না।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ