ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব রিপাবলিকানদের

 

দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছেন রিপাবলিকানরা। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৮ জন রিপাবলিকান সদস্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন।

 

তারা পুরস্কার দেওয়ার জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে একটি চিঠিও দিয়েছেন। এর নেতৃত্বে আছেন ইন্ডিয়ানার রিপাবলিকান সদস্য লিউক মেসার। ওই প্রস্তাব দিয়ে চিঠিতে ট্রাম্পের প্রশংসা করেছেন রিপাবলিকানরা।

 

তারা বলেছেন, দুই কোরিয়া যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ফিরিয়ে এনে শান্তির দিকে নিয়ে যাচ্ছেন। এই কৃতিত্বের জন্য ট্রাম্পকে পুরস্কার দেওয়া উচিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে। তবে তিনি বিস্তারিত উল্লেখ করেননি। - দ্য গার্ডিয়ান

 

ইত্তেফাক/মোস্তাফিজ