জয়ের অতিথি ঋতুপর্ণা-আরেফিন শুভ

 
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘সেন্স অব হিউমার’। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।
 
অনুষ্ঠানের এ পর্বের অতিথি চিত্রনায়িকা ঋতুপর্ণা ও চিত্রনায়ক আরেফিন শুভ। অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আরেফিন শুভ অভিনীত ‘একটি সিনেমার গল্প’সহ নানা বিষয় উপস্থাপন করেছেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সাথে আছে রম্য আলোচনা। আরো আছে উপস্থাপকের গায়ে আরেফিন শুভর বল নিক্ষেপ খেলা।
 
উল্লেখ্য, বিনোদন জগতের জনপ্রিয় মুখের উপস্থিতি ঘটে থাকে এ অনুষ্ঠানে। নানা ধরনের প্রশ্নের মাধ্যমে অতিথিদের রসবোধকেই তুলে ধরা হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ