হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সিনিয়র বুশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ (৯৩) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার স্ত্রীর শেষকৃত্যের পরদিনই রক্তে সংক্রমণের ফলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর তিনি শুক্রবার ছাড়া পেয়েছেন ।
 
তার মুখপাত্র জিম ম্যাকগার্থ এক টুইটে জানিয়েছেন, হুস্টন মেথোডিস্ট হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে সুস্থ আছেন সিনিয়র বুশ।-খবর দ্য গার্ডিয়ান
 
ম্যাকগার্থকে উদ্ধৃত করে খবরে বলা হয়, বাড়ি ফিরতে পেরে আনন্দিত ৪১তম মার্কিন প্রেসিডেন্ট। ২২ এপ্রিল তার রক্তে এক সংক্রমণের ফলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশকিছু সময় ইনটেনসিভ কেয়ারে কাটিয়েছেন তিনি। তার স্ত্রী বারবারা বুশের (৯২) শেষকৃত্য সম্পন্ন করার একদিন পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন সিনিয়র বুশ।
 
তার অসুস্থতা নিয়ে সাম্প্রতিক তেমন কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞ চিকিৎসাদের মতে, পারকিনসন রোগে আক্রান্ত ৯০ ঊর্ধ্ব ব্যক্তিরা নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকে। এছাড়া, প্রিয়জনকে হারানোর বেদনাও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনতে পারে।
 
ইত্তেফাক/ জেআর