ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের পানদান থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৪.৪৯৬৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ১২৩.৯৩১২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ১৭.৮৭ কিলোমিটার গভীরে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু