আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলায় সরকারপন্থী তিন স্থানীয় মিলিশিয়া নিহত ও অপর দুই জন আহত হয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ্ রুহানি বলেন, ‘দারাইম জেলার কেশু এলাকায় এই ঘটনা ঘটে। সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর এই সদস্যরা পার্শ্ববর্তী তাসকান জেলা ঘুরতে গেলে তাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। উভয়পক্ষের বন্দুকযুদ্ধে বেশ কয়েক জঙ্গি আহত হয়েছে।’ এএফপি।
ইত্তেফাক/সেতু