রাজধানীতে হেরোইন-ইয়াবাসহ আটক ৬১

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসেবন ও বিক্রির দায়ে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।
 
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ শত ৬৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ১ শত ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ শত ৫০ গ্রাম গাঁজা, ৬ ক্যান বিয়ার ও ২০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এমআই