কোথায় আছেন দুবাইয়ের রাজকুমারী লতিফা: হিউম্যান রাইটস ওয়াচ

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম কোথায় আছেন, তা প্রকাশ করার জন্য দেশটির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। জানা গেছে, গত মার্চ থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
 
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘রাজকুমারী কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন সেটা প্রকাশে ব্যর্থ হলে এটিকে গুম বলেই ধরা হবে। কারণ এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাকে আটকে রেখেছে।’
IMG0
উল্লেখ্য, গত মার্চে ৩২ বছর বয়সী শেখ লতিফা ইউটিউবে এক ভিডিও পোস্টে জানিয়েছিলেন, তিনি দুবাই থেকে পালাচ্ছেন, কারণ সেখানে তিনি পরিবারের হাতে নানা দুর্ব্যবহারের শিকার এবং তার ওপর নানা ধরণের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
IMG1
ঐ ভিডিও পোস্টে শেখ লতিফা জানিয়েছিলেন, তার বাবা হচ্ছেন দুবাইর শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এবং মা আলজিরিয়ান হুরিয়া আহমেদ। তিনি এর আগেও দুবাই থেকে পালানোর চেষ্টা করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ একজন সাক্ষীর বরাত দিয়ে বলছে, মার্চের ৪ তারিখে যখন শেখ লতিফা সমুদ্রপথে তৃতীয় একটি দেশে পালাচ্ছিলেন, তখন তাকে মাঝপথে আটক করে ফেরত পাঠানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক একটি গ্রুপ ‘ডিটেইনড ইন দুবাই’ ও রাজকুমারী শেখ লতিফার বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু