ওয়াশিংটন সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

 
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রবিবার তার দুই দিনের ওয়াশিংটন সফর শুরু করতে যাচ্ছেন। এই সফরে ইরানের পরমাণু চুক্তি, সিরিয়া ও উত্তর কোরিয়ার ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পাবে। ব্রিটেনের পররাষ্ট্র দফতর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
 
সফরকালে জনসন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন ও কংগ্রেসের পররাষ্ট্র নীতি বিষয়ক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। খবর বাসসের।
 
ইত্তেফাক/এএম