রাজধানীর ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে রেল পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, নিহত শিশুটির বয়স আনুমানিক ১৩ বছর। অপরজনের বয়স অন্তত ৫০ বছর।
ঢাকা রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট রেলস্টেশনের আগে হোটেল রেডিসান ব্লুর পিছনের দিকে রেললাইনে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। কুড়িল বিশ্বরোডের পাশে রেললাইনে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের ৫০ বছর বয়সের ওই ব্যক্তির মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি