বিক্রি হচ্ছে তুরস্কের আড়াই হাজার বছরের পুরনো শহর

তুরস্কে আড়াই হাজার বছরের পুরনো একটি শহরে বিক্রি করে দেয়া হচ্ছে। শহরটি প্রাচীন গ্রীসের বারগাইলিয়া। ১৩৩ হেক্টর বা ৩৩০ একর জমির এই সম্পত্তি এখন ব্যক্তি-মালিকানায় রয়েছে। এর মালিক এর দাম ৩৫ মিলিয়ন লিরা ঘোষণা করেছে বলে তুরস্কের হুরিয়াত নিউজপেপার খবর ছাপিয়েছে।
IMG0
খবরে বলা, ধন সম্পদ শিকারিদের খপ্পর থেকে শহরটিকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, শহরটির থিয়েটার, প্রাচীন গ্রীসের নগরদুর্গ, মহল্লা এবং আরো গুরুত্বপূর্ণ ইমারত যেগুলো গ্রেড ওয়ান প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ধরা হয় সেগুলো এখন গবাদি পশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে। বিশাল এক আশ্রম এখন পশুর থাকার জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে।
IMG1
এখানকার একজন মালিক হুসেইন ইউকপিনার বলেছেন, তিনি একা এই প্রাচীন নগরীটি রক্ষা করতে পারছেন না, তাই এখন সরকারকে আহ্বান জানাচ্ছেন যাতে করে সরকার পদক্ষেপ নেয়। প্রাচীন এই নগরীটি কোন তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক খননকাজ করা হয় নি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু