ভারতে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে গত দুইদিন প্রচন্ড ঝড় বয়ে গেছে। সঙ্গে ছিল বজ্রপাত। রাজস্থানে ২১ জন, মধ্যপ্রদেশে ১৫, গুজরাটে ১০ এবং মহারাষ্ট্রে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল টুইটার বার্তায় হতাহতের জন্য দু:খ প্রকাশ করেছেন। তিনি তাদের স্বজনদের দুই লাখ রূপি করে এবং ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার রূপি করে দেয়ার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। -দ্য হিন্দু