লন্ডনে এবার বিরোধী নেতার বাড়ির সামনে পরিবেশবাদীদের অবস্থান

লন্ডনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল তাদের কয়েকজন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের উত্তর লন্ডনের বাড়ির সামনে অবস্থান নেন। আর কিছু বিক্ষোভকারী ডকল্যান্ডস লাইট রেলওয়ের সামনে বিক্ষোভ করেন। এতে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। অনেক যাত্রী দুর্ভোগে পড়েন। এছাড়া মার্বেল আর্চ, ওয়াটারলু ব্রিজ, পার্লামেন্ট স্কোয়ার এবং অক্সফোর্ড সার্কাসে অনেকে বিক্ষোভ করেন। এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, অন্তত ৫ লাখ লোককে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবেশবাদীরা জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন। ইতোমধ্যে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। -বিবিসি