ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বেসরকারি কোম্পানির বুথ ফেরত জরিপে উইদোদোর জয়ের আভাস পাওয়া গেছে। একটি কোম্পানির জরিপে দেখা গেছে, উইদোদো পপুলার ভোটের ৫৪ ভাগ পেয়েছেন। আবার কয়েকটি প্রতিষ্ঠানের জরিপে উইদোদো ৫৫ ভাগ এবং প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাবোও সুবিয়ান্তো ৪৫ ভাগ ভোট পেয়েছেন। প্রাবোও সুবিয়ান্তো দাবি করেছেন, ভোটের ব্যবধান ৫২-৫৪ ভাগ। তিনি বলেন, শেষ পর্যন্ত সত্যের জয় হবে। -রয়টার্স