‘নুসরাত হত্যার প্রতিবাদ ও যৌন নিপীড়ন বিরোধী আবৃত্তি সমাবেশ হয়ে গেল টিএসসির স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশে। গতকাল বুধবার বিকালে অবৃত্তি সংগঠন স্বরশ্রুতির আয়োজনে দেশসেরা আবৃত্তিকারদের পরিবেশনায় ফুটে ওঠে যৌন নিপীড়ন বিরোধী প্রতিবাদ। কবিতার পংক্তিমালায় শিল্পীরা প্রতিবাদ জানান নুসরাত হত্যার, দাবি জানান সুষ্ঠু বিচারের। স্বরশ্রুতির সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ইকবাল খোরশেদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, রফিকুল ইসলাম, রেজিনা ওয়ালী লীনা, আজহারুল হক আজাদ, ফয়জল আলম পাপ্পু, তামান্না তিথি, নাজমুল আহসান, নাসিমা খান বকুল, আহসান উল্লাহ তমাল, সিদ্দিকুর রহমান পারভেজ, মনিরুল ইসলাম, সুপ্রভা সেবতী প্রমুখ।